শপথ নিলেন পিএসসির নতুন সাত সদস্য - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শপথ নিলেন পিএসসির নতুন সাত সদস্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শপথ গ্রহণ করেছেন সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্য।

রবিবার (২ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেয়া সদস্যরা হলেন, অধ্যাপক ড. মো. শরীফ হেসেন, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ নম্বর অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। নতুন সদস্যরা দায়িত্ব নেয়ার তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া, এই দুটির মধ্যে যা আগে ঘটে সেইসময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

এসময় আপিল বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা ও পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ