শহিদুল ইসলাম মামুন এর পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহিদুল ইসলাম মামুন এর পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
ফাইল ছবি
যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন এর পিতা সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু’র মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন এর পিতা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সংগঠক, উদয়ন তরুণ সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুল হাফিজ সমসু আজ সিলেট শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, আব্দুল হাফিজ সমসু’র মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তাঁর অবদান ছিল অপরিসীম।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম আব্দুল হাফিজ সমসু সকলের কাছে একজম সজ্জন, ধার্মিক, বিনয়ী ও দলের নিবেদিত নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশবাসী একজন খাটি দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করতে সিলেট জেলা তথা উনার নিজ উপজেলা জকিগঞ্জে বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম আব্দুল হাফিজ সমসু যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ