শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১১, বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৭, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন। আগামী ৩০ মে দিনব্যাপী এই আয়োজনে থাকছে প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা, স্মৃতিচারণা, কবিতা পাঠ, শিশুতোষ পরিবেশনা ও দেশাত্মবোধক গানের বিশেষ পর্ব।

দিনের শুরুতে সকাল ৯টায় প্রচারিত হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান। এতে শিশুদের অংশগ্রহণে থাকবে ছবি আঁকা, গল্প বলা, নাট্যাংশ ও আলোচনা। দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। এতে রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমানের ভূমিকা, রাজনৈতিক দর্শন, কর্মজীবন এবং তাঁর জীবনকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে। পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উঠে আসবে তাঁর রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের নানা অনুষঙ্গ।

বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে কবিতা পাঠের বিশেষ আয়োজন। কবিতার ভাষায় স্মরণ করা হবে শহীদ প্রেসিডেন্টকে। একই সঙ্গে তাঁর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হবে আবৃত্তি ও উপস্থাপনার মাধ্যমে।

রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের বাঁকে বাঁকে মৃত্যুঞ্জয়ী জিয়া’। তথ্যচিত্র, আলোচনা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে এ আয়োজনে তুলে ধরা হবে জিয়াউর রহমানের নেতৃত্ব, রাজনৈতিক দর্শন এবং সময়ের বাস্তবতায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক। অনুষ্ঠানে অংশ নেবেন দেশের বিভিন্ন বিশিষ্টজন।

এছাড়া রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’। গবেষণা, আলোচনা, সাক্ষাৎকার ও সংগীত পরিবেশনার সমন্বয়ে নির্মিত এ অনুষ্ঠানেও স্মরণ করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন সময়ে প্রচারিত হবে দেশাত্মবোধক গানের বিশেষ অনুষ্ঠান। গান, আলোচনা, স্মৃতিচারণা ও প্রামাণ্য উপস্থাপনার মধ্য দিয়ে পুরো আয়োজন জুড়ে উঠে আসবে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নানা অনুরণন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ