শিক্ষার্থী নিহতের মামলা নিতে পুলিশের গড়িমসি; থানা ঘেরাও - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থী নিহতের মামলা নিতে পুলিশের গড়িমসি; থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ১:৫৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ সাইফুল্লার মামলা নিতে গড়িমসি করছে লালবাগ থানা পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে ছাত্র-জনতা।

শনিবার (১৭ আগস্ট) এই তথ্য নিশ্চিত করে নিহত শিক্ষার্থীর বাবা জানান, ১৮ জুলাই আজিমপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার ছেলেকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে লালবাগ থানায় আসার পর থেকেই থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।

তিনি জানান, থানা পুলিশ প্রতিদিন আমার মামলা নিচ্ছি-নিবো বলে সময় নষ্ট করছে।

এ অবস্থায় এদিন সকাল ১১ টার দিকে থানায় আসলে ওসি অন্য দিনের মতোই গড়িমসি করেন। এমনকি নিহতের অভিভাবকের সাথে আজকে কোন কথা না বলে বিকেলে উনি থানা পরিত্যাগ করেন।

নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ