শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ’লীগের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ১৭, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ১৭, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শুভেচ্ছা জানায় একটি প্রতিনিধি দল।
বুধবার (১৭ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা।
প্রতিনিধি দলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাড. আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
জনতার আওয়াজ/আ আ