শেষ হলো কান চলচ্চিত্র উৎসব কে পেল কোন পুরস্কার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় শহর কানে আয়োজিত বিশ্বের সবচাইতে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর ‘কান চলচ্চিত্র উৎসব’-এর পর্দা নামল। গত শনিবার রাতে অনাড়ম্বর এক আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে ৭৯তম এই উৎসব। এবারের আসরে কার হাতে উঠল কোন পুরস্কার, তা জানা গেল কান উৎসব কর্তৃপক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। এসব পুরস্কার এবং উৎসব সমাপনী দিনের খুঁটিনাটি বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের রঙ-
কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে ‘ফিওড’ সিনেমাটি। রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউর পরিচালনায় নতুন এই সিনেমা নিয়ে আলোচনা চলছিল শুরু থেকেই। বামপন্থি উদারনৈতিক সমাজের ভেতরের দ্বন্দ্ব ও ভণ্ডামির প্রশ্নই এই সিনেমার মূল বিষয়। অবশেষে আলোচনাই ঠিক হলো।
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি জিতেছে রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনতসেভের পরিচালিত ‘মিনোটর’ সিনেমাটি।
সেরা জুরি পুরস্কার পেয়েছে ভ্যালেস্কা গ্রিসবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’।
‘দ্য ব্ল্যাক বল’ সিনেমার জন্য যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো। স্পেনের বিখ্যাত কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকাকে ঘিরে সিনেমাটি নির্মিত হয়েছে।
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘ফাদারল্যান্ড’ সিনেমার পরিচালক পাওয়েল পাভলিকোভস্কি।
বৃদ্ধাশ্রমভিত্তিক আবেগঘন সিনেমা ‘অল অব আ সাডেন’। এতে অভিনয় করে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা।
কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা হয়েছেন দুজন। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত লুকাস দন্তের ‘কাওয়ার্ড’-এ অভিনয় করে পুরস্কার জিতেছেন মাক্কিয়া ও ভ্যালোঁতাঁ কাম্পানি।
সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন ইমানুয়েল মারে। রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বো তার গণহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বেন’ ইমানার জন্য জিতেছেন ক্যামেরা দ’ অর, অর্থাৎ সেরা প্রথম চলচ্চিত্রের পুরস্কার। পুরস্কারটি তিনি উৎসর্গ করেছেন নিজের দেশের নারীদের।
স্বল্পদৈর্ঘ্য সিনেমার স্বর্ণপাম জিতেছে ‘ফর দ্য অপোনেন্টস’। এটি নির্মাণ করেছেন আর্জেন্টিনার নির্মাতা ফেদেরিকো লুইস তাচেল্লা।
সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে তথ্যচিত্র ‘রিহার্সালস ফর আ রেভোল্যুশন’। এটি নির্মাণ করেছেন নির্মাতা ও অভিনেত্রী পেগাহ আহাঙ্গারানি।
জনতার আওয়াজ/আ আ