শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে: শ্রম উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবি আলোচনা করে পূরণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবি জানানোর প্রেক্ষিতে আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন।

আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

সভায় আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে।

আমাদের শ্রম আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বকেয়া আছে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। ইতিমধ্যে বেতন পরিশোধের জন্য সরকার ঋণ দেওয়ার ঘোষণা প্রদান করেছে। শ্রমিকদের দাবিসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে। দেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিল্প কারখানার মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানার কর্মপরিবেশ উন্নত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে, কলকারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকরা।

আন্দোলনের নামে কলকারখানা ক্ষতি করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার ছাত্র-শ্রমিক জনতার সরকার। শ্রমিকের দুঃখ-কষ্টের সামগ্রিক বিষয়ে সরকার অবহিত। যথা শিগগিরই সম্ভব শ্রমিক কল্যাণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, সম্প্রতি ওষুধ শিল্প, কৃষিপণ্য শিল্পে বিক্ষোভ দেখা দিয়েছে তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

আপনারা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবেন না। অনেকেই আমাদের শিল্প গার্মেন্টস ও অন্যান্য শিল্প সেক্টর ক্ষতিগ্রস্ত করতে চায়, যা আমরা হতে দিতে পারি না। ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহবান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ