শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২২, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২২, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহ-সভাপতি মো. ঝলক মিয়ার ওপর প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার(২২ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা এই মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সংক্ষিপ্ত পথ সভায় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক। তিনি এমনভাবে ছাত্রলীগকে তৈরী করেছেন যেন তারা সন্ত্রাসী-খুনি- টাকা পাচারকারী হয়। এটা এখন প্রমাণিত। এরা জনগণের দুশমন। প্রধানমন্ত্রীকে বলব, এই বাংলায় কিন্তু কালবৈশাখীর ঝড় হবে। ফ্যাসিস্ট সরকার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল হাল বৈশাখী ঝড়ের চেয়েও ভয়ঙ্কর হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের রক্তমাখা শার্ট নিয়ে ছাত্রদলকে শপথ নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, আক্রমন ও গ্রেফতারের শেষ নেই। পাড়া-মহল্লায় ছাত্রলীগ তৈরী করছে। অন্যদিকে পুলিশকে দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাবা শেখ আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে। আসলে শেখ হাসিনা ভয় পাচ্ছে। এই শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে রাজপথে একবার গর্জে উঠতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ