শয়তানের হানিমুন : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৭, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শয়তানের হানিমুন : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

 

শয়তান এখন ভীষণ হাসিখুসি

আহলাদে আটখানা,

অবসরে অবসরে দিন কাটে তার

ফুর্তি ঘুম আর খানা।

শয়তানের কাজ মানুষেরা করছে

শয়তান বলে ভাই,

চালিয়ে যাও হত্যা-ধর্ষণ-দলবাজি

আমি তালিয়া বাজাই ।

শয়তান বলে, তোমরা এখন গুরু

সূক্ষ্ম হাতে করো কাজ,

নামে শুধু আশরাফুল মাখলুকাত

অপকর্মে নেই লাজ ।

নৃশংস আধিপত্যে খুশি আমি

শয়তান নটরাজ,

নিশ্চিত আমি, আমার চেয়ে মানুষের

কারুময় কারুকাজ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ