সংযুক্ত আরব আমিরাত যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

 

আমিরাত প্রতিনিধি :

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপির সাবেক আহবায়ক প্রকৌশলী মুহাম্মদ সালাউদ্দিন বলেছেন, দেশের এই ক্রান্তিকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। ফ্যাসিবাদী সরকার জনগণের রায়কে ভয় পায় বলে বেগম খালেদা জিয়াকে গৃহবন্ধি রেখে এক দলীয় নির্বাচন করার পাঁয়তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বেগম জিয়া বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি নিজেও আজ মানবিক অধিকার থেকে বঞ্চিত। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রকৌশলী সালাউদ্দিন আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে ভয় পায়। এজন্য তারা সকাল বিকেল জিয়া পরিবার ও বিএনপির নামে কুৎসা রটনায় ব্যস্থ থাকে। সেক্ষেত্রে ঐক্যবদ্ধ থেকে আতীতের মতো এই অবৈধ সরকারের সকল ষড়যন্ত্রের দাতঁ ভাঙা জবাব দেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাত যুবদলের সভাপতি প্রকৌশলী ফারুখ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল শারজাহ হুদায়বিয়াহ হলরুমে অনুষ্টিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় ইউএই যুবদলের প্রাদেশিক ইউনিট গুলোর সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ইউএই যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানার সঞ্চালনায় এতে বিশেষ অথিতি ছিলেন ইউএই বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বিএনপির সিনিয়র সহ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, ইউএই বিএনপির প্রচার সম্পাদক নুর নবী ভূইয়া।

এতে বক্তব্যে রাখে, আবদুল লতিফ, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, নুরবী করিম বাবলু, জাকির হোসেন, নাছের ভূইয়া, জামাল হোসেন, মুহাম্মদ হান্নান, ফরিদ উদ্দিন প্রমূখ।

গণতন্ত্রের মর্যাদা সমুন্নত রাখতে বেগম খালেদা জিয়ার সংগ্রাম অদ্যবধি অব্যাহত রয়েছে বলে নেতৃবৃন্দ দাবী করেন। তারা দলের চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

দোয়া মাহফিলে নেত্রীর আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ