সংরক্ষিত আসন: বর্তমান এমপিদের এবার সুযোগ নেই - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংরক্ষিত আসন: বর্তমান এমপিদের এবার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বর্তমান এমপিদের দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের মনোনয়ন না দেওয়ার বিষয়ে ভাবছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুই দফার বৈঠকে দলটির হাইকমান্ড থেকে এরই মধ্যে মনোনয়ন-প্রত্যাশীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নতুনদের সুযোগ দিতে চায় আওয়ামী লীগ। কাজেই বর্তমানে যারা এমপি আছেন তাদের এবার আর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকছে না। তবে হাইকমান্ড চাইলে দুই চারজনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে।

গতকাল বৃহস্পতিবার গণভবনে দলের সভাপতির সঙ্গে মনোনয়ন-প্রত্যাশীরা বৈঠক করেন। সেখানে ২৫ থেকে ৩০ জন মনোনয়ন-প্রত্যাশী বক্তব্য রাখেন। বৈঠককালে দলের প্রধান দ্বাদশ সংসদে সংরক্ষিত আসনে নতুনদের সুযোগ দিতে বলেন।

আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মনোনয়ন-প্রত্যাশীরা। দুই বৈঠকেই দলের হাইকমান্ডের পক্ষ থেকে বর্তমান সংরক্ষিত এমপিদের মনোনয়ন না দেওয়া বিষয়টি উঠে এসেছে।

আজকের বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ