সংসদ সদস্যদের শপথ গ্রহণ জনগণ মেনে নেবে না : ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ সদস্যদের শপথ গ্রহণ জনগণ মেনে নেবে না : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সংসদ সদস্যদের শপথ গ্রহণ জনগণ মেনে নেবে না : ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, জনগণের অংশগ্রহণ ছাড়া ৭ তারিখের নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ জনগণ মেনে নেবে না। এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলো ৭ তারিখের নির্বাচনকে গ্রহণ করেনি।

বুধবার (১০ জানুয়ারি) ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এই নির্বাচনে ২ থেকে ৪ শতাংশ ভোটও পড়েনি। তাদের (সরকার) আজকে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানকে আমরা প্রত্যাখ্যান করছি। এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে স্বৈরাচারী কায়দায় আবারও সরকার পরিচালিত হবে। জনগণ কখনো এসরকারকে মেনে নেবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ