সংসার বাঁচাতে অভিনয় ছাড়ছেন ঐশ্বরিয়া! - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসার বাঁচাতে অভিনয় ছাড়ছেন ঐশ্বরিয়া!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ নিয়ে বহু দিন ধরেই বলিপাড়ায় নানা গুঞ্জন। তবে এই নিয়ে স্পষ্ট মুখ খোলেননি কেউই। শুধুই গুঞ্জনে রয়েছে ঐশ্বরিয়াকে নিয়ে নাকি বচ্চন পরিবারে তুমুল অশান্তি। এমনকী রটে গিয়েছে, অভিষেক ও ঐশ্বরিয়া নাকি আলাদা রয়েছেন। খুব শিগগিরই নাকি বিচ্ছেদও ঘোষণা করবেন তাঁরা। ঠিক এই গুঞ্জনের মাঝেই সংসার, ক্যারিয়ার নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া। স্পষ্টই জানালেন, এই মুহূর্তে তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার একটি সাক্ষাৎকার। যেখানে স্পষ্ট তিনি জানিয়েছেন, ‘কোনওমতেই অভিনয় ছাড়ছি না। এমনকী, সংসারও নয়। কেননা, দুটোই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। দুটোই আমার কাছে মূল্যবানও।’

আগের মতো আর ঘন ঘন সিনেমা করেন না ঐশ্বরিয়া। বরং খুব বেছেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। ঐশ্বরিয়াকে শেষ দেওয়া গিয়েছে মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবিতে। তবে নিজের স্টার ইমেজকে ধরে রাখার জন্য বিজ্ঞাপন এবং কান চলচ্চিত্র উৎসবে মেলে ধরেন তিনি।

বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বরিয়া রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন। সম্প্রতি অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়িয়েছে। একাংশের ধারণা, দাম্পত্য ভাঙার পোস্টে লাইক ঠুকে জুনিয়র বচ্চন সম্ভবত সিলমোহরই বসিয়েছেন বিবাহ বিচ্ছেদের খবরে। এসবের মাঝেই ঘুরে ফিরে আবারও নেটপাড়া অতীত খুঁড়ে ঐশ্বরিয়ার ফিল্মি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। আদৌ অভিনেত্রীর স্বল্প সংখ্যক ছবির নেপথ্যে জুনিয়র বচ্চন?

‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমা দেখার পর অভিষেক বচ্চন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, “দারুণ ছবি। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। খুব ভালো লাগছে। ছবির কলাকুশলীদের অসংখ্য অভিনন্দন। আমার অর্ধাঙ্গিনীর জন্যও ভীষণ গর্ববোধ হচ্ছে। এখনও পর্যন্ত এটাই ওঁর সেরা ছবি।” তাঁর এই পোস্টের নিচেই জনৈক নেটিজেন মন্তব্য করেছিলেন যে, ঐশ্বরিয়াকে আরও বেশি করে সিনেমা করতে দিন। নজর এড়ায়নি জুনিয়র বচ্চনের। পালটা তিনি জবাব দেন, আমি ঐশ্বরিয়াকে ছবিতে কাজ করতে দেওয়ার কে? কোনও কিছুর জন্যই ওঁর আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’ অভিনেতার সেই উত্তর মন জিতে নিয়েছিল নেটপাড়ার। অতঃপর এবার যখন আবারও অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য অশান্তির গুঞ্জনে ভরে উঠেছে সোশ্যাল পাড়া, তখন ঐশ্বরিয়ার অনুরাগীদের ছেটানো কাদা মুছতে ব্যস্ত অভিষেক অনুরাগীরা। তাঁরা আবারও মনে করিয়ে দিয়েছেন যে, আদতে সম্পর্ক ওঁদের মধ্যে যাই হোক না কেন, বচ্চনবধূর ছবির অন্যতম গুণমুগ্ধ জুনিয়র বচ্চন। তাঁর ক্যারিয়ারে মোটেই অন্তরায় হয়ে দাঁড়াননি অভিষেক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ