সখিপুরে ছুরিকাঘাতে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সখিপুরে ছুরিকাঘাতে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ছুরিকাঘাতে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পান্না বেগম নামের এক শিক্ষিকা আহত হয়েছেন। নিহত লুৎফা বেগম চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ আদায় করছিলেন চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকার লুৎফা বেগম।এমতাবস্থায় পিছন থেকে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষিকা পান্না বেগম নামে এক নারী তাঁর গলায় ছুরিকাঘাত করে গভীর ক্ষত করে।এ সময় লুৎফার ছেলের বউ আফরোজা বেগম ঘাতক পান্নাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় । আফরোজার শোর চিৎকার শুনে স্থানীয় লোকজন চলে আসলে পান্না বেগম তাঁর নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হয়। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। তবে হত্যার ঘটনার রহস্য এখনো জানা যায়নি। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় নিহতের ছেলে আসাদুজ্জামান রাসেল বাদী হয়ে ঘাতক পান্নাকে সনাক্ত করে আরো অজ্ঞাত আসামী করে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।ঘাতক পান্নাকে আটক করে হাসপাতালে চিকিৎসাধীন রাথা হয়েছে।
মামলার বাদী আসাদুজ্জামান রাসেল বলেন, আমার মাকে পান্না ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। হত্যাকারীকে পুলিশে দেয়া হয়েছে। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।
সখিপুর থানার ওসি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতককে আটক করে চিকিৎসাধীন রাখা হয়েছে।ঘটনার রহস্য উদঘাটনের চেস্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ