সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

শনিবার (১০ মে) বিকালে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ