সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-পাকিস্তান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৯, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৯, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৯ মে) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

আলোচনায় ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, মহিলা শিল্পোদ্যোগ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত ও নিবিড় করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তারা সহমত পোষণ করেন। একই সঙ্গে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপরও জোর দেন তারা।

এ সময় প্রতিমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ