সয়াবিন তেল ছাড়া অন্য পণ্যের সংকট নেই: ভোক্তার ডিজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সয়াবিন তেল ছাড়া অন্য পণ্যের সংকট নেই: ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কাওরান বাজারে খুচরা ও পাইকারি দোকানগুলো পরিদর্শন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, সয়াবিন তেল ছাড়া অন্য কোনও পণ্যের সংকট নেই। গত বছরের তুলনায় দাম এ বছর কিছুটা কমতির দিকে। তাই দোকানিরা চাহিদা মেটাতে কিছুটা হিমশিম খাচ্ছেন। রমজানে অতিরিক্ত চাহিদা থাকে। স্বাভাবিকের তুলনা এ মাসে চাহিদা বাড়ে।

রবিবার (২ মার্চ) সকালে রোজা উপলক্ষে কাওরান বাজারের কিচেন মার্কেটে পরিদর্শন শেষে এ কথা বলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক।

মোহাম্মদ আলীম আখতার খান বলেন, সয়াবিন তেলের পাইকারি বা সরবরাহ পর্যায়ে কোনও ধরনের সংকট আছে কিনা সেটা জানার জন্য একটু সময় প্রয়োজন হবে। আমরা একটা তদন্ত কমিটি করবো। তদন্তের পর জানাতে পারবো পারবো সংকট আছে কিনা। সয়াবিন তেল পর্যাপ্ত থাকলে মানুষ স্বস্তিতে থাকবে।

তিনি আরও বলেন, একজনের নামে খুচরা দোকানি ২০ লিটার তেল লিপিবদ্ধ করে রেখেছেন। যিনি একসঙ্গে ২০ লিটার তেল কেনেন, তিনিও বাজারে সংকট তৈরির কারণ হতে পারেন।

পাইকারি দোকানিদের বরাত দিয়ে তিনি জানান, আগের তুলনা সয়াবিন তেল কম পাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করছেন। সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন তারাও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ