সরকারের পৃষ্ঠপোষকতার কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : সাকি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের পৃষ্ঠপোষকতার কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : সাকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ১:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ১:২৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পৃষ্ঠপোষকতার কারণেই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকসহ সমস্ত অর্থনীতিতে লুটপাট, দুর্নীতি আর সিন্ডিকেটের দৌরাত্ম্য ও আধিপত্য চলছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে মেজর হায়দার মিলনায়তনে দিনব্যাপী গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, জনগণের ভোট ছাড়া এই সরকার নির্বাচনের নামে প্রহসন করে জবরদস্তি কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রশক্তির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের এবং নানা স্তরের সুবিধাভোগীদের অবাধে দুর্নীতি, লুটপাট ও অন্যায়ের সুযোগ দিচ্ছে। এইভাবে তাদের অপশাসনের অংশীদার করে এই কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার তৎপরতা চালাচ্ছে। সে কারণে মিথ্যাচার আর দমন-পীড়নই এই তৎপরতার প্রধান দিক।

তিনি আরও বলেন, জনগণ এইবার তাদের একই প্রক্রিয়ায় আর ক্ষমতা চালিয়ে যেতে দেবে না। ৭ জানুয়ারি ৯০ ভাগেরও বেশি মানুষ ভোট না দিয়ে যে গণরায়ের প্রকাশ ঘটিয়েছেন, যে নীরব গণপ্রতিরোধের সূচনা করেছেন তার ওপর ভিত্তি করেই দ্রুততম সময়ে ব্যাপক গণআন্দোলন গড়ে উঠবে। সরকারকে বিদায় করে এই দেশে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এই লড়াইয়ে গণসংহতি আন্দোলনকে আরও ব্যাপকভাবে ভূমিকা পালন করার জন্য সারা দেশের নেতাকর্মীদের সংগঠন গড়ে তোলা ও সংগ্রাম জোরদার করার আহ্বান জানান সাকি।

এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জাতীয় পরিষদের সদস্য এবং বাছাইকৃত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ