সরকার বিরুধী প্রচারনার অভিযোগে মামলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করার ঘোষনা ছাত্রদল নেতা রিবুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার বিরুধী প্রচারনার অভিযোগে মামলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করার ঘোষনা ছাত্রদল নেতা রিবুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সদস্য সচিব আঃ বর মোঃ রায়হান হোসেন রিবু তার ফেইজবুকে ২০১১ সালে তার সাথে কলেজ ছাত্রলীগের নির্যাতন ও ইন্টারনেটে ঐ সময় আওয়ামী সরকারের অনৈতিক কাজের প্রচারণা করায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার ক্ষতিপূরণের জন্য মামলা দায়েরে ঘোষনা দিয়েছেন। তিনি তার ফেইজবুকে এ সংক্রান্ত একটি পোষ্ট প্রদান করেন। তিনি ফেইজবুকে যা লিখেন তা হুবুহু জনতার আওয়াজ ডটকমের পাঠকদের জন্য উল্লেখ করা হল। “আমার সাথে করা অন্যায়ের বিচারের জন্য এখন আমি আদালতের যেতে সম্পূর্ণ প্রস্তুত। সেই সময়ই থানায় অভিযোগপত্র নিয়ে গেলেও আওয়ামী অনৈতিক চাপে তা গ্রহন করতে অস্বীকার করেছিল। বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের সময় পর আসামিদের বর্তমান অবস্থান, স্থায়ী ঠিকানা এবং সেই সময়ের থানার ওসিকে খুঁজে বের করতে সময়ক্ষেপণ হয়েছে। কারণ আদালতে সেই ওসিকে স্বাক্ষী হিসাবে উপস্থাপন করব এবং তিনি স্বাক্ষী দিতে রাজি হয়েছেন। আমার সেই সময়ের ক্ষতির বিচারের জন্য শীগ্রই মামলা দায়ের করব ইনশাআল্লাহ। প্রথম ছবিটি পত্রিকায় প্রকাশিত যেখানে হাসপাতালে আমাকে দেখতে সিলেট জেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জায়েদুর রহমান। দ্বিতীয় ছবিটি হাসপাতালের ছাড়পত্র, তৃতীয় ও চতুর্থ ছবিটি তখন যে অভিযোগপত্রটি থানা গ্রহন করে নাই, পঞ্চম ছবিটি দেশের প্রথম কোন ইন্টারনেট সংক্রন্ত অভিযোগে মামলার পত্রিকার খবর।”

এ বিষয়ে আঃ রব মোঃ রায়হান হোসেন রিবুর সাথে যোগাযোগ করলে তিনি জানান ২০১১ সালের ২৬ এপ্রিল রাতে তৎকালীন কলেজ ছাত্রলীগের সভাপতি সহ অন্যরা জোরপূর্বক ছাত্রাবাসে আমার রুমে প্রবেশ করে আমার উপর হামলা করে এবং হত্যার চেষ্ঠা করে। তখন আমি মামলা করার চেষ্ঠা করে ব্যার্থ হই এবং আমার উপর দেশের প্রথম ইন্টারনেটে সরকার বিরুধী প্রচারনার কারণে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করে যাতে পরবর্তিতে খালাস পাই। এসব কারণে আমি একাডেমিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হই যা এখন পর্যন্ত আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। আমি চাই এমন অপকর্মে আর কেউ যেন ভবিষ্যতে করার চিন্তাও না করে। এজন্যই আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি।
প্রতিবেদককে রিবু আরও জানান মামলা হবে দুইটি একটা আমার উপর হামলা ও হত্যা চেষ্টার জন্য, অন্যটা মামলার মাধ্যে হয়রানির জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। আমি মামলা সংক্রান্ত সকল ডকুমেন্টস আমার আইনজীবী প্যানেলের কাছে দিয়েছি, তারা এগুলো নিয়ে কাজ করছেন। দ্রুতই আমার আইনজীবী প্যানেল তাদের যাচাই-বাছাই শেষে আদালতে মামলা দায়ের করবেন। যাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি তাদের মধ্যে একজন বর্তমানে কানাডা প্রবাসী তাকেও আইনের আওতায় আনার জন্য কানাডার দূতাবাসেও আমার আইনজীবীরা যোগাযোগ করছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেউ যেন দেশে অপকর্ম করে বিদেশে বিলাসী জীবন কাটানোর চিন্তাও না করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ