সহনশীল রাজনীতি নিশ্চিতে সরকারকেই এগিয়ে আসতে হবে: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সহনশীল রাজনীতি নিশ্চিতে সরকারকেই এগিয়ে আসতে হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

 

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের রাজনীতিতে সহনশীলতা জরুরি হয়ে পড়েছে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতার কারণে আমরা অন্যের প্রতিপক্ষ হতে পারি কিন্তু শত্রু হতে পারি না। আমরা সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। ক্ষমতা গ্রহণ বা রদবদল হলে যেন তাও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এজন্য সবার সহযোগিতা কামনা করছি, বিশেষ করে সহনশীল রাজনীতি নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সরকারি দলকে। বর্তমান বাস্তবতায় বিরোধীদলের তেমন কোনো ভূমিকা নেই বললেই চলে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে দলীয় নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি শনিবার এ কথা বলেন।

বিরোধীদলীয় উপনেতা বলেন, রাজনীতিতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চাই, এমন বাস্তবতা থেকে যেন দেশবাসী রক্ষা পায়। ঈদের এ দিনে শপথ নিতে হবে, সামনের দিনগুলোতে আমরা রাজনীতি করব নিজ নিজ অবস্থান থেকে। সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে।

জিএম কাদের বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ অর্থনৈতিক সংকটে আছে। তারা ঈদকে উৎসব হিসাবে গ্রহণ করতে পারছে না। নিত্যপণ্যের দাম অনেক বেশি, মানুষের আয় কমে গেছে। এ অবস্থায় সচ্ছল ও সামর্থ্যবান মানুষেরা যেন হতদরিদ্রদের পাশে দাঁড়ান। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের প্রতি যেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, সুনীল শুভরায়, আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান লিপ্টন, নাজনিন সুলতানা, জহিরুল হক জহির, মমতাজ উদ্দিন, মো. খলিলুর রহমান খলিল, মো. মাশরেকুল আজম (রবি), ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফ, জাহাঙ্গীর আলম পাঠান, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ