সাংবাদিকের প্রশ্নে ক্ষেপে গেলেন ঋতুপর্ণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিকের প্রশ্নে ক্ষেপে গেলেন ঋতুপর্ণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৪, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৪, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সম্প্রতি অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার কাজে বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা। হয়েছেন সংবাদমাধ্যমের মুখোমুখি। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের সম্মুখে উত্তরের ঝাঁপি খুলেছিলেন যেন ওপারের এই অভিনেত্রী। কিন্তু বয়স নিয়ে প্রশ্ন তুলতেই রুদ্রমূর্তি ধারণ করলেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, ৫২ বছর বয়সেও আপনি ফিটনেস ধরে রেখেছেন কীভাবে? তাতেই অগ্নিশর্মা হয়ে যান তিনি। ক্রোধান্বিত হয়ে বলেন, ‘এটা বলার কি খুব দরকার? নায়িকাদের এ প্রশ্ন কখনও করতে নেই। আর ওই বয়সটা এখনও হয়নি আমার, যেটা আপনি বলছেন।’

এ সময় ঢাকায় আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।’

ঢালিউডের অসংখ্য ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, আমিন খান, রিয়াজের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে দেখা গেছে তাকে। সম্প্রতি তিনি কাজ করছেন যৌথ প্রযোজনার একটি ছবিতে। ‘স্পর্শ’ নামের এ ছবিতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ