সাংবাদিক কাওসার আহম্মেদের ঘনিষ্ট বন্ধু মাসুদ কে গুলি ও কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক কাওসার আহম্মেদের ঘনিষ্ট বন্ধু মাসুদ কে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

গত ১৯ জুলাই ২০২৪ বিকেল ৩ ঘটিকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা রায়েরবাগ বিশ্বরোড থেকে তাদের অবস্থান সরিয়ে কদমতলী থানা ঘেরাও করতে আসে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ও আওয়ামিলীগ এর স্থানীয় নেতা ও ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীদের বাঁধার সম্মুখীন হয়ে কোটা বৈশস্ম্য বিরোধী আন্দোলনকারীরা মুজাহিদনগর ও মেরাজনগর আবাসিক এলাকায় ঢুকে পড়ে । এ সময় রনক্ষেত্রে পরিনিত হয় মেরাজনগর “বি” ব্লক আবাসিক এলাকা।আন্দোলনকারী ও স্থানীয় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের মধ্যে শুরু হয় দু পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। প্রায় ২ ঘন্টা সংঘর্ষের পর আন্দোলনকারীরা অবস্থান নেয় মেরাজনগর “বি” ব্লকের শান্তি নিবাস ভবনের নিচে। ঠিক ঐ সময় সাংবাদিক কাওসার আহম্মেদ এর ঘনিষ্ট বন্ধু মোহাম্মদ মাসুদ কে খুঁজতে শুরু করে একদল হেলম্যাট পরিহিত যুবক । কারন মাসুদের বাসা শান্তি নিবাস ভবনের পাশেই। তখন বিকেল ৫টা, আছরের নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সাংবাদিক কাওসার আহম্মেদের ঘনিষ্ট বন্ধু মাসুদ। ঘর থেকে বের হওয়া মাত্রই মাসুদ কে রাস্তায় পেয়ে যায় হেলম্যাট পরিহিত দুর্বৃত্তরা। সাথে সাথে মাসুদের মাথায় লক্ষ্য করে গুলি করেন দুর্বৃত্তরা। এলেকাবাসী জানান, সংঘর্ষের সময় মাসুদের মাথায় গুলি করার পরেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। দ্বিতীয় ধাপে তারা আবার কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

লন্ডন প্রবাসী সাংবাদিক কাওসার আহম্মেদের কাছ থেকে আরো জানা যায়,মোবাইল ফোনে গোপনে ধারনকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায় ২ যুবক শান্তি নিবাস ভবনের নিচ থেকে ভবনের আশপাশে ও শাহী মসজিদের দিকে এলোপাতারি গুলি ছুঁড়ছে।
এর মধ্যে এক যুবক মুখে লাল রুমাল বেঁধে সামনে থেকে গুলি করছে । এ সময়ে তাদেরকে গুলি করতে নির্দেশনা দিচ্ছে কয়েকজন হেলম্যাটধারী যুবক।

নিহত মাসুদের বাড়ি থেকে সাংবাদিক কাওসারের বাড়ির দুরত্ব পায়ে হেটে ৫ মিনিট ।
দুর্বৃত্তরা মোহাম্মদ মাসুদের মৃত্যু নিশ্চিত করে তারপর তারা সাংবাদিক কাওসার আহম্মেদের বাড়িতে গিয়ে বাড়ির জানালা ভাংচুর করে। এবং সাংবাদিক কাওসার আহম্মেদের পরিবারের সদস্যদের হুমকি প্রদান করেন।
এসময়ে দুর্বৃত্তদের মুখে মাস্ক ও মাথায় হেলম্যাট পরা ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ