সাগর-রুনি মামলার তদন্ত ৫০ বছর লাগলে ততদিনই অপেক্ষা করতে হবে: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাগর-রুনি মামলার তদন্ত ৫০ বছর লাগলে ততদিনই অপেক্ষা করতে হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নাই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে তাহলে ততদিন অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন।

ড. ইউনূস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ড. ইউনূসকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তাকে হেনস্তা করতেই সরকার তার বিরুদ্ধে মামলা করেছে বা শ্রমিকরা মামলা করে নাই এইসব অভিযোগ সত্য না।

আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত বিচারহীনতায় কেউ সাফার করে নাই। আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধীর বিচার হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ