সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ ১০ নেতা আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ ১০ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ

 

সাতক্ষীরায় নবগঠিত পৌর বিএনপির সভা চলাকালে পৌর বিএনপির আহবায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ১০ নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার, অক্টোবর ৩, ২০২২, বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পৌর মেয়র নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব। অন্যরা হলেন, নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, সদস্য যথাক্রমে শাহিনুর রহমান শাহিন, কামরুজ্জামান পলাশ, নাসির উদ্দিন বাবু, আবু দাউদ, নেছারুল ইসলাম, আবু সাঈদ, রোকনুজ্জামান রোকন।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন কারণ ছাড়াই তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ