সাত পাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বিয়ে হয়ে গেল টলিউডের অভিনেতা-অভিনেত্রী সৌরভ দাস ও দর্শনা বণিকের। ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন এই জনপ্রিয় জুটি।
কলকাতার এক ব্যাঙ্কোয়েট হলে বসেছিল সৌরভ-দর্শনার বিয়ে আসর। গোলাপে সাজানো গাড়িতে বিয়ের আসরে আসেন সৌরভ। অভিনেতা পরেছিলেন সাদা পাঞ্জাবি ও ধুতি। সাথে ছিল লাল জারদৌসি উত্তরীয়।
দর্শনা বণিক পরেছিলেন লাল বেনারসি। সাথে সোনার গহনা। মাথায় শোলার মুকুট। দুই হাত ভরে মেহেদি দিয়েছেন তিনি।
দীর্ঘদিন প্রেমের পরে সাত পাকে বাঁধা পড়লেন এই জুটি। সকল নিয়ম পালন করে রীতি মেনে দর্শনাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন সৌরভ।
বিয়ের আসরে বসেছিল টলিউড তারকাদের মেলা। দুই তারকার কাছের বন্ধু ও আত্মীয়রা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ