সাপে কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, অতঃপর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাপে কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, অতঃপর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বিষধর সাপের কামড়ে রহিমা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াসিন আকন কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বৃদ্ধা রহিমা বেগম একই এলাকার নূর মোহাম্মদ তালুকদারের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের জন্য খাবার রান্না করছিলেন রহিমা বেগম। এসময় তার বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আজিমউদ্দিন মোড়ল নামের এক স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থা খারাপ হলে, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রহমান তালুকদার বলেন, সাপে কামড় দিলে মাকে স্থানীয় ওঝা আজিমউদ্দিন মোড়লের কাছে নিয়ে যাই। তিনি ঝাড়ফুঁক দেওয়ার এক পর্যায়ে মায়ের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। সাপে কামড়ের সঙ্গে সঙ্গে যদি মাকে ওঝার কাছে না নিয়ে হাসপাতালে যেতাম, তাহলে হয়তো আমার মাকে বাঁচাতে পারতাম।

এ ব্যাপারে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কবির আলম বলেন, সাপে কামড়ানো এক বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। ক্ষতস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল ভাইপার সাপের কামড়ের কারণেই তার মৃত্য হয়

জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়ে অপচিকিৎসা সংক্রান্ত কেউ থানায় অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ