সারাদেশে বিএনপির মহানগর প্রতিবাদ সমাবেশের দায়িত্ব বণ্টন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারাদেশে বিএনপির মহানগর প্রতিবাদ সমাবেশের দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

 

সরকারের আগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ঘোষিত ১০ দফা দাবি আদায়ে বিএনপির ডাকা সারাদেশের মহানগর প্রতিবাদ সমাবেশ আগামীকাল। এ প্রতিবাদ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

জানা গেছে, ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশ দুপুর ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও উপস্থিত থাকবেন স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

মহানগরগুলোতে দায়িত্বপ্রাপ্তরা-

নারায়ণগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনা: স্থয়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, কুমিল্লা: স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রাম: স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুর: স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান, সিলেট: ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

বরিশাল: বিএনপি ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, গাজীপুর: ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ফরিদপুর: ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রাজশাহী: ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহ: ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এছাড়াও যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে। ‘১২ দলীয় জোট’ সকাল ১১টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে। ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ সকাল ১১টায় পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

‘গণফোরাম’ সকাল ১১টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর প্রতিবাদ সমাবেশ করবে। ‘এলডিপি’ বেলা ৩টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ