সাহস থাকলে দেশে এসে আন্দোলন করুন: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাহস থাকলে দেশে এসে আন্দোলন করুন: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দিবে না। সাহস থাকলে দেশে এসে আন্দোলন করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবনে থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এ আহবান জানান।

দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়- তা জানতে চেয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।

দেশে নাকি গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য হাস্যকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই, যতটুকু আছে তা অচীরেই সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।

হাজারীবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সংসদ সদস্য নুরুল আমিন রুহুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ