সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৬, সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

 

মানিকগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি উপজেলার জামির্তা ইউনিয়নের আকিজ মনোয়ারা মাদরাসা কমপ্লেক্সের পেছনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পটি পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সাওয়ার আলমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী ক্যাম্পে অবস্থানরত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের কল্যাণে তাদেরকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

তবে সফরের বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ