সিলেটে খুন হওয়া বিএনপি নেতা কামালকে স্মরণ করলেন ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে খুন হওয়া বিএনপি নেতা কামালকে স্মরণ করলেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ

 

সিলেটে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। আজ সিলেটে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে তাকে স্মরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন- ‘আমাদের দলের নেতা কামালকে খুন করা হয়েছে। আসামীরা এখনো অধরা। আমি তাকে স্মরণ করছি। আমরা তার হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসবো।’

আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির উদ্যোগে নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দুপুর পৌনে ২টার দিকে মঞ্চে এসে পৌঁছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ