সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ডাঃ আব্দুল গফুরের অভিন্দন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ডাঃ আব্দুল গফুরের অভিন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:২২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল তৃণমূলের সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি তৃণমূল থেকে গড়ে ওঠা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ কে এক যৌথ বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি গোলাপগঞ্জ শাখার সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর।

এখন অভিন্দন বার্তায় তিনি বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলকে তৃণমূল থেকে শক্তিশালী করে তোলার জন্য গণতান্ত্রিকভাবে সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া সিলেট জেলা থেকে শুরু হল তাহা আগামী দিনে বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় ধারাবাহিক ভাবে পরিচালিত হবে। আর এর মাধ্যমে বাংলাদেশ এর জাতীয়তাবাদী দল যে একটি গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের মানুষের কাছে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দিনে দিনে তা আরো বৃদ্ধি পাবে। আগামী দিনে বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে এই সকল সম্মেলনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃবৃন্দ ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করবেন বলে আমরা আশা করি।
সেইসাথে নির্বাচিত নেতৃবৃন্দ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকলেই আমরা একই পরিবারের সদস্য হিসাবে দল কে আরও শক্তিশালী করে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ