সিলেট-১ আসনে তারেক রহমানকে প্রার্থী চান আরিফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ৯, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ৯, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রার্থী হিসাবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
সম্প্রতি একটি বিদেশী একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সিলেট বিভাগে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি, পরেওনা। জাতীয় পর্যায়ে ‘ডমিনেট’ করার মতো লিডারশিপ আমাদের গড়ে উঠেনাই বা আমরা সেরকম প্রস্তুত করতে পারিনি। সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার প্রথম ক্যাবিনেট মিটিং সিলেটে করেছিলেন। প্রথম গ্রাম-সকারও এই সিলেটের মাটিতেই করেছিলেন। সিলেট থেকে তাঁর রাজনীতি শুরু, সিলেটে যুদ্ধ করে তিনি প্রথম মুক্ত করেছিলেন। সিলেট বিভাগে যত উন্নয়ন হয়েছে সব বিএনপি সরকারের আমলেই হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় এসেছেন তখনই সিলেটের উন্নয়ন হয়েছে।
আরিফ বলেন, “যেহেতু সিলেট থেকে জাতীয় পর্যায়ে সেরকম ডায়নামিক লিডারশিপও ডেভলাপ হচ্ছেনা। তাই জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার শ্বশুরবাড়িও সিলেটে। আমরা দাবি করবো, আমরা আশা করবো, এটা আমাদের ‘হক’, তিনি আমাদের এখান থেকে নির্বাচিত হলে উন্নয়ন বা লিডারশিপের ক্ষেত্রে আমাদের যে এবসেন্ট আছে, আমাদের এ অঞ্চলের নেতৃত্ব তার কাছে গেলে যেসব ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়েছি সেসব ক্ষেত্রে উত্তরণ সম্ভব।”
জনতার আওয়াজ/আ আ