সিলেট-৪ আসনে বিএনপির স্থানীয় প্রার্থী চেয়ে তৃণমূল কর্মীর খোলা চিঠি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে স্থানীয় প্রার্থীর দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বরাবরে খোলা চিঠি দিয়েছেন এক সমর্থক।
আঙ্গারজুর গ্রামের মৃত সমুজ আলী (সমাই মিয়ার) ছেলে আলম মিয়া নামে বিএনপির এক তৃণমূল কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে যে খোলা চিঠি দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো।
বিষয়: সিলেট-৪ আসনের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে বিনীত অনুরোধ
মাননীয়
জনাব তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
মাননীয় নেতা,
আসসালামু আলাইকুম।
আমি সিলেট-৪ আসনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আপনার কাছে বিনীতভাবে কিছু কথা জানাতে চাই। সিলেট-৪ আসনটি (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) দীর্ঘদিন ধরেই বিএনপির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে দলের জন্য ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন।
মাননীয় নেতা, এই আসনে আগামী নির্বাচনে জনমানসে একটি শক্তিশালী প্রত্যাশা তৈরি হয়েছে— যেন স্থানীয় ও জনপ্রিয় নেতৃত্বকে মনোনয়ন দেওয়া হয়। জনগণের মধ্যে স্থানীয় প্রার্থীর প্রতি আস্থা ও সমর্থন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমাদের বিশ্বাস, স্থানীয় ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিলে সিলেট-৪ আসনে বিএনপি নিশ্চিতভাবে বিপুল ভোটে বিজয় অর্জন করবে।
এছাড়া, দলের কর্মীরা একমত এই আসনে এমন একজন প্রার্থী প্রয়োজন যিনি এলাকার উন্নয়ন, জনগণের দুঃখ-দুর্দশা, এবং সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক রক্ষা করে আসছেন। আমরা বিশ্বাস করি, আপনার সুবিবেচনা ও দূরদৃষ্টির মাধ্যমে এমন নেতৃত্বই বেছে নেওয়া হবে, যিনি দলের বিজয় নিশ্চিত করবেন এবং তৃণমূলকে আরও শক্তিশালী করবেন।
শেষে, মহান আল্লাহর কাছে দোয়া করি— আপনি সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন, এবং আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুনরায় জনগণের আস্থা ও বিজয় অর্জন করুন
বিনীত,
তৃণমূল কর্মী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
সিলেট-৪ আসন
জনতার আওয়াজ/আ আ