সুদান থেকে বাংলাদেশিদের ফিরতে দ্রুত নিবন্ধনের আহ্বান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৩, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুদান থেকে বাংলাদেশিদের ফিরতে দ্রুত নিবন্ধনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সুদানে যে বাংলাদেশিরা আছেন, আমরা সবাইকেই ফিরিয়ে আনতে চাই। এ পর্যন্ত ৭০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এখনো যারা বাকি আছেন, তারা দ্রুত নিবন্ধন করুন। আমরা সবাইকেই ফিরিয়ে আনতে চাই, কেননা সুদান কোনোভাবেই নিরাপদ নয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী ২ মে খার্তুম থেকে বাসে করে বাংলাদেশিদের পোর্ট সুদানে আনা হবে। সেখান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরবেন তারা। যাদের পাসপোর্ট আছে তারা সহজেই জেদ্দায় আসতে পারবেন। আর পাসপোর্ট না থাকলে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, জেদ্দায় পৌঁছানোর পরদিনই বিমানে তাদের ঢাকায় আনা হবে। এক্ষেত্রে ৩ বা ৪ মে তাদের আমরা নিয়ে আসতে পারব। আর সেখানে পরে আমাদের লোক থাকলে, আমরা ফিরিয়ে আনব। আমাদের মিশন সেখানে কাজ করবে।

তিনি বলেন, জেদ্দা থেকে রেগুলার ফ্লাইটে সুদান প্রবাসীরা আসতে পারবেন। তবে বিশেষ ফ্লাইট যদি প্রয়োজন হয়, সে ব্যবস্থা করা হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে আমাদের মদিনার ফ্লাইট ডাইভার্ট করেও আমরা আনতে পারব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ