সুশাসন, মানবাধিকার ও পরিবেশ পুরস্কার বিজয়ী বাংলাদেশীদের সংবর্ধনা দিলেন মার্কিন রাষ্ট্রদূত - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুশাসন, মানবাধিকার ও পরিবেশ পুরস্কার বিজয়ী বাংলাদেশীদের সংবর্ধনা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

 

বর্তমান সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান কাজের স্বীকৃতি হিসেবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার বিজয়ী বাংলাদেশীদের সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার দূতাবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন দূত পিটার হাস বলেন, ঠিক কাজটি করার জন্য সাহস ও নিষ্ঠার সাথে লড়াই করছেন এমন ব্যক্তিদের সাথে একত্রিতভাবে এই বিজয় উদযাপন করতে পারা আমার জন্য সম্মানের। সম্মানিত পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন- সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি পরিবেশ ও মানবাধিকারের সুরক্ষায় তার সক্রিয় অংশগ্রহণ ও আন্দোলনের জন্য ২০২২ সালের ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। রিজওয়ানা হাসান একজন পরিবেশ আইনজীবী যিনি দুই দশকেরও বেশি সময় ধরে পরিবেশ সুরক্ষায় সক্রিয়ভাবে যুক্ত থেকে বন উজাড়, দূষণ, অনিয়ন্ত্রিত জাহাজভাঙ্গা এবং অবৈধ ভূমিউন্নয়নের বিরুদ্ধে মামলা জিতেছেন।মোহাম্মদ তরিকুল ইসলাম, তিনি ২০২২ সালের ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট হিরো স্বীকৃতি পেয়েছেন। জাস্টিস অ্যান্ড কেয়ার এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে তরিকুল ইসলাম মানব পাচারের শিকার ব্যক্তিদের পক্ষে কথা বলেন এবং তিনি মানবপাচারের ঘটনা তদন্ত এবং পাচারকারীদের বিচার কর্মে বাংলাদেশ সরকারের সামর্থ্য বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। রোজিনা ইসলাম, তিনি ২০২২ সালের অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন। একজন সাংবাদিক হিসেবে রোজিনা ইসলাম বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে মানবাধিকার লংঘন ও দুর্নীতি বিষয়ে সংবাদপত্রে তার অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করার সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন।

মোহাম্মদ নূর খান (ওরফে লিটন), তিনি ২০২৩ সালের হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড জয়ী । লিটন বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনা নথিভুক্ত করা ও জবাবদিহিতা তৈরিতে তার দশকব্যাপী লড়াইয়ে অতুলনীয় সাহসিকতা ও একাগ্রতা দেখিয়েছেন।

মিনহাজ চৌধুরী, ড্রিংকওয়েল নামের একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, যে কোম্পানিটি ২০২২ সালে জলবায়ু সহিষ্ণুতা বা অভিঘাত সহনশীলতা বিভাগে ইউএস সেক্রেটারি অব স্টেটের কর্পোরেট অ্যাক্সিলেন্স পুরস্কার জিতেছে। ড্রিংক ওয়েল একটি আমেরিকান কোম্পানি যারা ভারত ও বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ খাবার পানি তৈরির প্রযুক্তি সরবরাহ করে থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ