সুষ্ঠু নির্বাচনে আ.লীগ ৩০ আসনও পাবে না : লেবার পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনে আ.লীগ ৩০ আসনও পাবে না : লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান দাবি করে বলেছেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। তাই ক্ষমতাসীনরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে ভয় পায়।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা লেবার পার্টির উদ্যোগে শহরের একটি হোটেলে জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোনো অর্জন নেই। এসব ইট-পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করেছে। সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠানে পরিণত করেছে।

কিশোরগঞ্জ জেলা লেবার পার্টির সভাপতি আতাউর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল্লাহ আল মাহাদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, লেবার পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক মো. নাঈম আকন্দ, জেলা দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাজধর, জেলা সদস্য দেলোয়ার হোসেন, মো. মামুন শেখ ও জেলা ছাত্রমিশন আহ্বায়ক এজাজুল হক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ