সেনাপ্রধানের জামাই সেজে ছাত্রদের সঙ্গে অপ্রীতিকর আচরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেনাপ্রধানের জামাই সেজে ছাত্রদের সঙ্গে অপ্রীতিকর আচরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের ছোট মেয়ের জামাইয়ের ভুয়া পরিচয় দিয়ে ছাত্রদের সাথে অপ্রীতিকর আচরণ করেছে মাইনউদ্দীন নামের এক ব্যক্তি।

বুধবার (১০ জুলাই) পল্টন মোড়ে শিক্ষার্থীদের কে এই পরিচয় দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে বাধা দিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মইনুদ্দিন নামের ঐ ব্যক্তি তার গাড়ি নিয়ে যেতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে বাধা দেই। পড়ে ঐ ব্যক্তি গাড়ি থেকে নেমে ছাত্রদেরকে পরিচয় দেয় সে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের ছোট মেয়ের জামাই।

তারপরও আন্দোলরত শিক্ষার্থীরা তাকে যেতে না দিলে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। পরবর্তীকালে শিক্ষার্থীরাও চড়া হলে পুলিশ এসে তাকে একটি মার্কেটের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে সবার সামনে তিনি ক্ষমা চান এবং একটি মুচলেকা দিলে তাকে যেতে দেয় শিক্ষার্থীরা।

ওই সময় পুলিশ বলেন, সে একটি আইটি কোম্পানিতে জব করেন। ভয় পেয়ে তিনি ভুয়া পরিচয় দিয়েছেন। তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এবং একটি মুচলেকা দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ