সেনাবাহিনী ১৮ কোটি মানুষের সম্পদ, তাদেরকে বির্তকিত করবেন না: নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেনাবাহিনী ১৮ কোটি মানুষের সম্পদ, তাদেরকে বির্তকিত করবেন না: নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সেনাবাহিনী ১৮ কোটি মানুষের সম্পদ, তাদেরকে বির্তকিত করবেন না বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদের আবার বিতর্কিত

সেনাবাহিনী ১৮ কোটি মানুষের সম্পদ, তাদেরকে বির্তকিত করবেন না বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদের আবার বিতর্কিত করার প্রচেষ্টা শুরু হয়েছে।

সোমবার (২৪ মার্চ) তেজগাওঁ শিল্পাঞ্চল থানা যুবদল আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম এই তত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা শেখ হাসিনা সহ তার দোসরদের আইনের আওতায় আনবে। তাদের বিদেশ থেকে ফিরিয়ে এনে গ্রেফতার করে আইনের আওতায় এনে সাজা দেবে।

কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সেদিকে জোর না দিয়ে তাদের গদি কিভাবে আকড়ে ধরা যায় সে চেষ্টায় ব্যস্ত।

নীরব বলেন, অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা।

আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ‘জুলাই-আগস্ট বিপ্লবসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত সকল হত্যা-নির্যাতনের বিচার অবশ্যই করবে বলে বলেও জানান বিএনপির এই নেতা।

নেতাকর্মীদের সতর্ক করে যুবদলের সাবেক সভাপতি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদেরকে বিএনপি আশ্রয় প্রশ্রয় দেয় নাই, দিচ্ছেও না এবং ভবিষ্যতেও দেবে না। তাদের অবস্থান বিএনপিতে হবে না যারা অপকর্ম করছে। তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সে যত ত্যাগী নেতাই হোক না কেন অপকর্ম করলে তার ছাড় নাই।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বয়ক শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির সহ তেজগাওঁ শিল্পাঞ্চল থানা বিএনপি ও যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ