সোহেল-নীরব ও রাজীবসহ ১৯ জনকে ২ বছরের কারাদণ্ড - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোহেল-নীরব ও রাজীবসহ ১৯ জনকে ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ ১৯ জন বিএনপি নেতাকর্মীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৮ সালে পল্টন থানার একটি মামলায় বুধবার এ রায় প্রদান করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৪ এর বিচারক মইনুল ইসলাম।

অন্যান্য আসামীদের মধ্যে আছেন মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, বিএনপি নেতা মশিউর রহমান বিপ্লব, রেফাত উল্লাহ, আলমগীর কবির প্রমুখ।

এই মামলায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ