সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৬, ২০২২ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৬, ২০২২ ১:৩২ অপরাহ্ণ

 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের দুই সহোদরসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১ টায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ।

পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন তিনি। ৩ থেকে ৪ মাস আগে তার ছোট ভাই পারভেজকেও একই কোম্পানিতে চাকরি দেন ফারুক। অপরদিকে একই গ্রামের সাদ্দামও ৩ বছর আগে সৌদিতে যান।

তিনি আরও বলেন বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশে প্রাইভেট কার নিয়ে বের হন ফারুক। চালকের আসনে ফারুকের সাথে তার ছোট ভাই পারভেজ ও প্রতিবেশী সাদ্দামও ছিলো। আল কাসিম শহরে পৌঁছার আগে রাস্তায় মোড় নেওয়ার সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এদিকে ৩ জনের নিহতের খবরে মির্জাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে ২ সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ ফারুকের পরিবার। স্থানীয়রা দ্রুত তিনজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনার জন্য ওই পরিবারগুলোকে সব রকমের সহযোগিতা দেওয়া হবে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনা শুনেছি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মরদেহ দেশে আনতে তাদের জন্য আইনি সহয়তার জন্য যা প্রয়োজন তা সবই করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ