স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি : আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৭, বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো নির্বাচন পিছিয়ে দিতে বিভিন্ন স্থানে ষড়যন্ত্র করছে। তাই সবার সতর্ক থাকা জরুরি।

শুক্রবার (২২ আগস্ট) মনিপুর উচ্চ বিদ্যালয়ে মিরপুরস্থ জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন-২০২৫ ও শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা জনগণের কাছে জবাবদিহি করবে। বিএনপি জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না।

তারেক রহমানের ৩১ দফা কর্মপরিকল্পনার প্রসঙ্গ তুলে আমিনুল হক বলেন, এর মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয়করণ দূর করে স্বাধীনতা নিশ্চিত করা হবে। শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের সত্তা ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন।

আমিনুল হক বলেন, আওয়ামী সরকার বিকৃত ইতিহাস চাপিয়ে দিয়েছে। বিএনপি সেই বিকৃতি দূর করে সঠিক ইতিহাস প্রজন্মের হাতে তুলে দেবে।

শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিএনপি তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের উদ্যোগ নেবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাকিল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দারুসসালাম থানা বিএনপি আহ্বায়ক ও সাবেক প্রার্থী এস এ সিদ্দিক সাজু, এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল খালেক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ