স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে ভারতকে: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে ভারতকে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, গণহত্যাকারী, আবু সাঈদের বুকে গুলি চালানোর নির্দেশদাতা স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।

বুধবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনের গণতন্ত্র ফোরামের উদ্যোগে শহিদ আবু সাঈদ সহ নিরীহ ছাত্র জনতা কে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি ও তার দোসদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বাংলাদেশের জনগণের অধিকারের কথা, গণতন্ত্রের কথা বলেছিল বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা অন্যায় ভাবে কারাগারে আটক করে রেখেছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার।

তিনি বলেন, দেশ নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে তাকে দেশে আসতে দেয়নি। কিন্তু তারেক রহমান বিদেশে থেকেই বাংলাদেশে তার দল পরিচালনা করেছেন। তিনি এদেশে বীরের মত ফিরে আসবেন। কারণ এদেশের জনগণ তাকে ভালোবাসে। তারেক রহমান বলেছেন আমি শেখ হাসিনার মত মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি গণতন্ত্র পন্থায় এক মাথা এক ভোট। মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে সেই পন্থায় ক্ষমতায় যেতে চাই।

গণতন্ত্র ফরমের উদ্দেশ্যে বিএনপি’র এই নেতা বলেন, আসুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এ দেশ থেকে সকল অন্যায় অবিচার ধ্বংস করি।

অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিম, সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ