হঠাৎ অন্তঃসত্ত্বা অভিনেত্রী, নানা জল্পনা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হঠাৎ অন্তঃসত্ত্বা অভিনেত্রী, নানা জল্পনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত বছরের মাঝামাঝি সময়ে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে তিনি কখনও মুখ খুলেননি। এরই মাঝে ঋতাভরীর ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। গতকাল তিনি নিজের ভেরিভাইড ফেসবুক পেজে লেখেন, আমি আর আমার স্বামী খুব খুশি। আমি অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই। তবে হঠাৎ করে এমন পোস্ট কেন নায়িকার, তা নিয়ে গুঞ্জন তুঙ্গে। সত্যিই কি তিনি অন্তঃসত্ত্বা?নাকি প্রোফাইল হ্যাক! কোনও নতুন ছবির প্রচার নয় তো!

তবে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি সিনেমার প্রচারের জন্য স্টান্টবাজি। কিন্তু অরিন্দম শীলের মতো গুণী নির্মাতাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফলে এমন কাণ্ডে সকলে দ্বিধায় পড়ে গেছেন। মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী। সম্প্রতি গুঞ্জন উঠে, ভেঙে গেছে তথাগত-ঋতাভরীর প্রেম।
যদিও পরে অভিনেত্রী জানান, তাদের সম্পর্ক মধুর রয়েছে। নেটিজেনদের অনেকের দাবি, গোপনে বিয়ের পর্ব সেরেছেন ঋতাভরী-তথাগত। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ