হবিগঞ্জ বিএনপির কাউন্সিল : ১২ প্রার্থীর মনোনয়ন জমা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জ বিএনপির কাউন্সিল : ১২ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার শেষ দিনে প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র সংগ্রহকারী বাকি ১৬ জন মনোনয়নপত্র জমাদান থেকে বিরত থাকেন।

এদিকে সভাপতি পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন একমাত্র বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, সভাপতি পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। তাছাড়া বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ রয়েছে। এরপর প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ