হাইকোর্টে আগাম জামিন পেলেন জেড আই খান পান্না - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাইকোর্টে আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২১, ২০২৪ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২১, ২০২৪ ২:০২ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত এ মামলায় জামিনে থাকবেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বেত বেঞ্চ এ জামিন আদেশ দেন।

জামিন পেয়ে জেড আই খান পান্না বলেন, ‘জামিন পেয়েছি তবে মুখ ও বিবেক বন্ধ হবে না।’

এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়।

মামলা সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টা মামলায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ