হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৩৭৭ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫২, রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৩৭৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৩১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৩১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
হামে আক্রান্ত ৯ মাসের শিশু তাসনিম জাহানকে ভোলা থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। ছবি: মাসুদ মিলন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৭৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৯৫ জনের। আর হামে মারা গেছে ৯০ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩২৪ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৫৩ জন। এখন পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ৯ হাজার ৪৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৮৪১ জন ছাড়পত্র পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ