হাসিনার প্রেতাত্মা অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা অনেক সচিব-আমলারা নির্বাচন বানচাল করার জন্য এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কোন ব্যক্তির সরকার না এদেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনাদের প্রকাশ করতে হবে। কী কারণে তারা নির্বাচন বানচাল করতে তারা নানা অযুহাত সৃষ্টি করছে সেটিও জাতিকে জানাতে হবে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের সময়সীমা উল্লেখ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেরিতে হলেও আপনারা ঘোষণা করেছেন রোযার আগে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীরা নতুন ষড়যন্ত্র করছে। আমাদেরকে নব্য ফ্যাসিবাদ বলার চেষ্টা করছে। সাবধান হয়ে যান। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি একটি আদর্শিক দল। সুতরাং, এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।’
আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ