হিজরি ১৪৪৪ সনের পবিত্র শাবানের চাঁদ দেখা গেছে, ৭ মার্চ পবিত্র শবে বরাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ

হিজরি ১৪৪৪ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ১৪ শাবান ৭ মার্চ দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বারায়াত পালিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিনসহ প্রমুখ।

জনতার আওয়াজ/আ আ