হেলাল-আকরামের মুক্তি দাবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২০, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২০, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এবং সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে এ দাবি জানান তারা।
আজিজুল বারী হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং আকরামুল হাসান মিন্টু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
এর আগে মঙ্গলবার তারা ঢাকার সিএমএম কোর্টে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের আশরাফুর রহমান বাবু, সোয়েব খন্দকার, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, গিয়াস উদ্দিন মানিক, মামুন ভূইয়া, রিয়াজ রহমান, মাসুদ প্রমুখ।
এ ছাড়া ছাত্রদলের নেতাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, প্রচার সম্পাদক শরিফ আহমেদ শুভ, কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ শাজাহান শাওন, সাবেক সহ সাধারণ সম্পাদক নাসরিন জাহান পপি, শাহাবুদ্দীন ইমন, উবাইদুল্লা নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ