হ্যান্ডকাফসহ দুই আসামী পলাতক,তিন ঘন্টা পর আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০০, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হ্যান্ডকাফসহ দুই আসামী পলাতক,তিন ঘন্টা পর আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের জডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়-৩য়) এর আসামী আদালত থেকে গারদে আনার পথে আদালত চত্তর থেকে মাদক মামলার দুই আসামীর হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরবর্তীতে হ্যান্ডকাফসহ তিন ঘন্টা পর ২জনকেই আটক করেছে পালং মডেল থানা পুলিশ। রোববার দুপুর একটার দিকে আদালত চত্ত্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার দুপুরে সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের মাদক মামলার দুই আসামীকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় তারা। পরে এদের কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ